ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারী সিবিপি উচ্চ বিদ্যালয় হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত বিষয়ে মৌলিক জ্ঞান প্রদান সম্পর্কে এক আলোচনা সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক হাসান তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। তিনি শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা তুলে ধরে তাদেরকে সচেতনতায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, প্রতি শনিবার উপজেলা পাবলিক লাইব্রেরীতে শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত ব্যাপারে নিয়মিত ক্লাস নেওয়া হবে। প্রধান শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। প্রধান আলোচক ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সানাউল মোর্শেদ। সরকারী সিবিপি উচ্চ বিদ্যালয়ের ৫০ জন এবং বনওয়ারীনগর ডিগ্রী মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
