স্টাফ রিপোর্টার : পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মঙ্গলবার রাতে লোহার রড, লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা করে কয়েকজনকে আহত করাসহ এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে দশটার দিকে পরিবহন শ্রমিকদের বিক্ষোভে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে শহরের রাজপথ। ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে শ্রমিকদের মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ফিরোজ খান, জেলা ট্রাক ট্রাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর বারিক ও সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক। মিছিল শেষে পুরাতন বাসষ্ট্যান্ড মোড়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ফিরোজ খান, জেলা ট্রাক ট্রাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর বারিক ও সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, হাফিজুর রহমান রানা, আশরাফ হোসেন রাজনসহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন পরিবহন শ্রমিকদের একটি ইউনিয়ন অফিসের ভেতরে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তারা বিস্মিত হয়েছেন। ইউনিয়ন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেবার চেষ্টা করা হয়েছে। পাবনার পরিবহন শ্রমিকেরা যদি মনে করে এসব হামলাকারীদের বাড়ি ঘেরাও করে তাদেরকে ধরে এসে শায়েস্তা করা সম্ভব। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেলে পরিবহন শ্রমিকেরা কি করতে পারে সেটি বিগতদিনের প্রশাসন ও জেলাবাসী জানে। যদি এসব হামলাকারীকে অচিরেই গ্রেফতার করা না হয়, তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর কোনো পরিবহন শ্রমিকের গায়ে হাত তোলা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন পরিবহন নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

