বেড়া প্রতিনিধি : তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে বেড়ার সিএন্ডবি মোড়ে গতকাল সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাবনা-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান। তিনি বলেন, ৭১ সাল বাদ দিয়ে দেশের ইতিহাস সৃষ্টি করা যায় না। তেমনি জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা সম্ভব না। তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের বিরুদ্ধে একটি মহল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। ওসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিভিন্নভাবে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিএনপির তৃনমুলের ত্যাগী কর্মীদের নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এখন আর বসে থাকার সময় নেই। তৎকালীন সময়ে অনেকে পালিয়ে ভারতে গেলেও আমাদের নেতা জিয়াউর রহমান দেশেই ছিলেন। শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লাহ লিখেছেন। একটি দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কৃষি ও গার্মেন্টস সেক্টরকে তিনি উন্নত করেছিলেন। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফজলুল বারী সান্টুর সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসিমুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক দলের সাঁথিয়া সদস্য সচিব লিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা বিএনপি সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম খান, সাবেক ছাত্র নেতা মশিউর রহমান টিপু , এ্যাড. মইনুল হোসেন, ফজলুল হক প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

