স্টাফ রিপোর্টার : রিভলবার ও ৭ টি কার্তুজসহ গুটে শরীফ নামের এক সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ আগষ্ট মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে পাবনা সদর থানার রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শরীফ ওরফে গুটে শরীফ দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার হাউসিপাড়ার মো. জয়নালের ছেলে। পুলিশ জানায়, ধৃত শরীফের দেহ তল্লাশী করে তার পরিহিত জিন্স প্যান্টের পিছন দিকে কোমরের মধ্যে গুজে রাখা অবস্থায় একটি আট চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার, যা .২২ বোরের ০৭ (সাত)টি সচল লিথাল কার্তুজ সহ ছিলো। যার বডিসহ ব্যারেলের দৈর্ঘ্য ৭.৭৫ ইঞ্চি, ব্যারেলের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য.৫০ ইঞ্চি, বাটের উভয় পাশে স্ক্রু দ্বারা কাঠ সংযুক্ত। ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত এবং ধৃত আসামীর পরিহিত জিন্স প্যান্টের পিছন ডান পকেট হতে ৩ টি মাঝারি সাইজের ককটেল সাদৃশ্য বস্তু (২টি কালো এবং ১টি লাল রংয়ের কসটেপ দিয়ে প্যাঁচানো) জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় পাবনা থানার মামলা নং-৩২,তাং-১৩/০৮/২০২৫ ইং রুজু করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

