ফরিদপুর প্রতিনিধি : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সকাল ১১ টায় উপজেলা হলরুমে ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। সহকারী যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, যুব উন্নয়ন অফিসার শামীম হাসান (অ: দা:), উপজেলা বন কর্মকর্তা জিএম শফিউজ্জামান, সহকারী যুব উন্নয়ন অফিসার মাজেদ আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকদের সকল ভালো কাজে এগিয়ে আসতে হবে। নকল ঘী কারখার, নকল দুধ তৈরীর কারখানা, চায়না দুয়ারী জাল কারখানা ইত্যাদি প্রতিরোধে যুবকদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে। সমাজ ও দেশের ভালো কাজের অংশীদার হতে হবে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ১৬ জনের মধ্যে ১৫ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। ঋণ কার্যক্রমে ফরিদপুর উপজেলা জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
