স্টাফ রিপোর্টার : চাটমোহরে উপজেলার মুলগ্রাম চিকনাই ব্রিজের উপর খামারের বর্জ্য দূষণ ও ডেমরার স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদী মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে চলনবিল রক্ষায় আমরা, ধরিত্রী রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিকনাই নদী রক্ষায় আমরা’র আহবায়ক আলহাজ¦ আবদুল জব্বার মাষ্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, চিকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেব আলী প্রমুখ। বক্তারা, পানি উন্নয়ন বোর্ডকে ডেমরা স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদীর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি নদী পাড়ের বিভিন্ন স্থানে গড়ে উঠা মুরগী ও গরুর খামারের বর্জ্য নদীতে ফেলে নদী দুষন বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

