স্টাফ রিপোর্টার : ৩২ লাখ টাকা মুল্যমানের ৩২৬ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় গতকাল বিকালে অভিযান চালায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ধোপাকান্দি গ্রামের আমিরুল মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র্যাবের জোয়ানরা। এ সময় সেখান থেকে গ্রেফতার করা হয় নারী মাদক ব্যবসায়ী শিরিয়া বেগম (৫১) কে। ধৃত শিরিয়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কল্যাণপুরের দুলগাগড়াখালী গ্রামের মোবারক হোসেনের স্ত্রী ও মরহুম কছিম উদ্দিন সরকারের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় কেনা বেঁচা করে আসছিলো। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
