স্টাফ রিপোর্টার : শহরের প্রধান সড়কসহ নানা স্থানে চলাচলে মানুষ হচ্ছে ভোগান্তির শিকার। একদম নাকাল দশা মানুষের। সদর হাসপাতাল সড়ক, চাপা মসজিদ থেকে মোজাহিদ ক্লাবগামী আতাইকুলা সড়ক, গালর্স স্কুল সড়ক, ভাঙড়ি পট্রি সড়ক, বানী সিনেমা হলের পাশ ঘেষে গোবিন্দাগামী সড়ক, টাউন হল পাড়া বনমালী সড়ক, জেলাপাড়া সড়কসহ শহরের নানা সড়কে মেরামত নেই বা নতুন করে করবারও কোনো উদ্যোগ নেই দীর্ঘবছর। এদিকে রবিউল মার্কেট মোড়, পুরাতন বাসষ্ট্যান্ড মোড়, শহরজুড়ে নানা মোড় ও খেয়াঘাট সড়কে নানা দিকে নানা মুখ করে এলোমেলো করে অটোবাইক রাখার কারনে সাধারন মানুষের চলাচলের ভোগান্তিতে অস্থির হয়ে পড়েছে সাধারনেরা। আব্দুল হামিদ সড়কে বিভিন্ন দোকানের সামনের ফুটপাত ভাড়া দিয়ে দেদারছে মজাতে আছেন বেশ কিছু দোকানী। শহরের বেনিয়াপট্রি সড়কের ও পাবনা কলেজের লেন সড়কের অবস্থা ভয়াবহ, সকল দোকানের মালামাল সাজিয়ে রাখা হয় সড়কে, দোকানে যে মালামাল আছে, তার প্রায় সমপরিমান মালামাল সাজিয়ে রাখা হয় সড়কে। হাড়ি পাতিল, গ্যাসের চুলা, ড্রাম, প্লাষ্টিকের প্রয়োজনীয় সামগ্রী সবই মিলবে সড়কের ওপরে, দেখে মনে হতে পারে এই সড়কটি একটি রকমারী হাট। অপরদিকে শহরের নানা মার্কেটঘেষে মোটর সাইকেল ঠেকিয়ে দিনভর নানা কাজ সারেন অসেচতন কিছু মানুষ, যা ভোগান্তির শিকার করে সাধারন মানুষকে। অটোবাইক, রিকশা, ভ্যান, মোটর সাইকেল, অন্যান্য যানবাহন, মিছিল, মানববন্ধন আর শহরের নানা চত্বরে রাজনৈতিক নেতৃবন্দের দীর্ঘ সময় নিয়ে সমাবেশ। অপ্রশ^স্ত সড়কের ওপরে এতো চাপে বিপর্যস্ত জনজীবন। এসব নিরসনে প্রশাসনের নেই কোনো ধরনের বাস্তবভিত্তিক তৎপরতা। অত্যাধিক যানবাহনের কারনে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক সদস্যরা চেষ্টা করেও যেনো হিমশিম খেয়ে যাচ্ছেন। সাধারন মানুষ নির্বিঘ্নে পথ চলতে প্রশাসনের ঐকান্তিক হস্তক্ষেপ কামনা করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
