স্টাফ রিপোর্টার : পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ১২ হাজার গাছের চারা বিতরণ করেছেন। তিনি চাটমোহর উপজেলায় ৬ হাজার, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় ৩ হাজার করে ফলজ গাছের চারা বিতরণ করেন। রোববার বিকেলে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হাসান জাফির তুহিন। এসময় ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, স ম আতাউর রহমান তোতা, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, আবু হানিফ, লিখন বিশ^াস, উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ^াস, শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরআগে শনিবার ভাঙ্গুড়া উপজেলায় ও শুক্রবার ফরিদপুর উপজেলায় তিনি শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিএনপি কর্মীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

