নিজস্ব প্রতিনিধি : সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় শহরের লাইব্রেরি বাজারস্থ দারুল আবরার হাফিজিয়া মাদ্রাসার সামনে ফলজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, পথচারী ও রিকশা শ্রমিকদের মাঝে শতাধিক উন্নতমানের আম, জাম, লিচু, পেয়ারা, কামরাঙা, তেচপাতা, দারুচিনিসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। পরবর্তীতে সংগঠনের সদস্যরা সড়কের পাশে বেশ কিছু গাছ রোপণ করেন। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স এবং জেলা শাখার সভাপতি আয়েশা ইরা। অর্থায়ন করেন আমেরিকা প্রবাসী ফজিলাাতুন্নেসা নাহার ও আমিনুর রহমান। এ সময় সংগঠনের সদস্য আকাশ খান, আসাদ খান, খন্দকার মুন্না, ওমর ফারুক মানিক, সামির প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
