জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাবের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সমন্বয়ক আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি মাহাতাব উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির আটঘরিয়া শাখার আহবায়ক রনজু আহমেদ, ডা, হাবিবুর রহমান, রুবেল আহমেদ প্রমূখ। বক্তারা বলেন, ২৪ এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ ফ্যাসিবাদী আওয়ামী সরকার উচ্ছেদ হলেও প্রচলিত এই সমাজ ও রাষ্ট্রের অভ্যন্তরে ফ্যাসিবাদী চরিত্র বিদ্যমান রয়েছে। এসব কারনে সাধারন মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে প্রচলিত এই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে একটি জনগণতান্ত্রিক সমাজ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর সেটি প্রতিষ্ঠার জন্য লাগাতার আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান তারা। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
