স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) সাবেক জি এস ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক খন্দকার জাহাঙ্গীর কবির রানা (৭২) আর নেই। শনিবার রাত দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাহাঙ্গীর কবির রানা সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আওয়াল কবীরের আপন ছোট ভাই। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে খন্দকার শাহরিয়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষক বর্তমানে তিনি স্কলারশিপ নিয়ে আমেরিকার একটি বিশ^বিদ্যালয়ে পিএইচডি করছেন এবং মেয়ে খন্দকার চকরি আক্তার ব্র্যাক বিশ^বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একটি ব্যাংকের অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি পাবনা প্রেসক্লাবের সদস্য গোলাম খাজা সাদীর ভগ্নিপতি। খন্দকার জাহাঙ্গীর কবির রানার মরহেদ মঙ্গলবার গাবগাছি গ্রামে আনা হবে এবং এখানেই জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে খন্দকার জাহাঙ্গীর কবির রানার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, ক্লাবের সাবেক সভাপতি ও পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম প্রমূখ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

