স্টাফ রিপোর্টার : ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে নিজেই আত্মহত্যা করলেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। গতকাল রোববার দুপুর ২টার দিকে চাটমোহরের হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, স্বামীর কাছে তালাক পাওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতেই বসবাস করতেন রফেজা খাতুন। দীর্ঘদিন ধরে অসুসস্থতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন তিনি। রোববার বেলা দুইটার দিকে রফেজা খাতুনের গোঙানীর শব্দ পেয়ে অন্য ঘরে থাকা ছেলে বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রফেজা খাতুনের গলা কাটা এবং ঘরের চারিদিকে ছোপ ছোপ রক্ত। মৃত্যু যন্ত্রণায় ছটফচ করা অবস্থায় এক পর্যায়ে মারা যান রফেজা খাতুন। মৃতদেহের পাশেই পড়ে ছিল রক্তমাখা ধারালো ধান কাটার কাচি। স্বজনরা জানান, রোগ যন্ত্রণায় দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রফেজা খাতুন। এর আগেও একবার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেছিলেন। সেইবার প্রাণে বাঁচলেও এবার নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার জানান, রফেজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
