স্টাফ রিপোর্টার : পাবনায় মধ্য শহরে দিনদুপুরে এক যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ও বিবস্ত্র করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করার ঘটনায় জড়িত মুলহোতা সিয়াম হোসেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার (৮ আগস্ট) রাতে গোয়েন্দা ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় শহরের মেরিল বাইপাস এলাকার একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সিয়াম হোসেন (১৮) জেলার ফরিদপুর উপজেলার মৌদ পূর্ব পাড়ার আমিরুল ইসলামের ছেলে। তার পরিবার শহরের পৈলানপুরের ভাড়া বাসায় থাকে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে , গত বুধবার (৬ আগস্ট) দুপুরে পাবনা শহরের চারতলা মোড়ে ব্যবসায়ীক মালাল কিনতে হার্ডওয়্যারের দোকানে যাবার পথে চারতলা মোড়ে রাস্তার পাশ থেকে ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো চাকু ঠেকিয়ে সোলায়মান হোসেন নামের এক যুবককে অপহরণ করে। পরে পরিত্যক্ত চারতলা ভবনের একটি কক্ষে নিয়ে মারধর করে তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও তার বিকাশে থাকা ২১৫ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে লোহার হাতুড়ি জিআই পাইপ ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে মারধর করে বন্ধুর থেকে বিকাশে ৫ হাজার টাকা নিতে বাধ্য করে। এর কিছুক্ষণ পর তাকে আবারও ১০ হাজার টাকা বিকাশে আনতে বললে তা পাঠাতে বিলম্ব হওয়ায় আবারও তাকে ব্যাপক মারধর করে। এসময় এ দলে আরো কয়েকজন যোগ দিয়ে ৫-৭ জন মারধরের যোগ দেয়। পরে মানিব্যাগে থাকা ব্যাংকের এটিএম কার্ডের পিনকোড বলতে রাজি নাহলে সোলায়মানের গলায় চাকু ও মাথায় পিস্তল ঠেকিয়ে পিনকোড বলতে বাধ্য করে। এরপর কার্ড থেকে চার দফায় দুর্বৃত্তরা ৬০ হাজার টাকা তুলে নেয়। পরে তাকে উলঙ্গ করে ওই এলাকায় অশ্লীল কাজে এসেছিলেন মর্মে একটি স্বীকারোক্তি দিতে বাধ্য করে এবং সেটি ভিডিও করে দুর্বৃত্তরা। পরে কোথাও অভিযোগ দিলে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বিকেল পৌনে ৪ টার দিকে ছেড়ে দেয়া হয়। এঘটনায় বিকেলে ভুক্তভোগী যুবক লিখিত অভিযোগ দায়েরের পরই পুলিশের গোয়েন্দা বিভাগ সহ কয়েকটি ইউনিট অপহরণকারীদের ধরতে তথ্য প্রযুক্তি ব্যবহারসহ নানা তৎপরতা চালায়। পরে ভুক্তভোগীর ফোন থেকে বিকাশে টাকা স্থানান্তরের সূত্র ধরে সিয়ামকে গ্রেফতার করে। এব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযুক্ত একইধরণের অনেকগুলো ঘটনার সাথে জড়িত বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সেগুলোও আমরা তদন্ত করবো। একইসাথে অপহরণকারীর মাথায় ঠেকানো আগ্নেয়াস্ত্র উদ্ধারেরও চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে আদালতে তোলার পর ঘটনায় জড়িত অন্য ৬ জন সম্পর্কে তথ্য প্রদানসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে কারাগারে প্রেরণ করে আদালত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
