মাসুদ রানা : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়নের আহ্বান জানিয়ে আটঘরিয়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়ন শ্লোগানকে সামনে রেখে শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প সমন্বয়কারী রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাকি বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিমুদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পাল, সাব- রেজিস্ট্রার জান্নাতুল ফিজা দিশা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমূখ। বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের অধিকার সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নারী নির্যাতন রোধে প্রশাসন, সমাজ ও পরিবারের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

