স্টাফ রিপোর্টার : জেলা জুয়েলারী মালিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আনাম রিপন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টা ৩৫ মিনিটে পাবনা এ্যাসোার্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে…………রাজেউন)। তিনি পাবনা পৌর সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম ইকবাল হোসেন কুসুমের ছোটো ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সোনাপট্রিতে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনভর সোনাপট্রির সকল জুয়েলারী দোকান বন্ধ রাখা হয়। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। এদিনই বাদ মাগরিব চাপা মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজনদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
