স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনায় ও প্রতিষ্ঠানের শিল্পীদের অংশগ্রহনে গতকাল সন্ধ্যায় কেন্দ্রের নিজস্ব মঞ্চে মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রাবণ সন্ধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের সাধারন সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ। একক সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ আবুল কাশেমসহ আরমান বিশ^াস রতন, বিনীতা ভদ্র, রাইসা আমিন, জয়িতা, অমিত অভ্র ও আয়ান। সম্মেলক নৃত্য পরিবেশন করেন ঝড়া,বাপ্পি, সীমান্ত, নাহিয়ান, আবৃত্তি ও নৃত্য প্রযোজনায় ছিলো রওনাক নোশিন নেহা ও আফরোঝা সুলতানা ঝড়া। দ্বৈত নৃত্য পরিবেশন করেন ঝড়া ও বাপ্পি। একক আবৃত্তি করেন তাসফিয়া তাবাসসুম। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাবিবুল্লাহ জোয়াদ্দার ও মাজেদা পারভীন বকুল। যন্ত্রশিল্পী ছিলেন অনিক, হাবলু ও রতন। কারিগরি সহযোগিতায় ছিলেন মতিনুর আলম সবুজ,ফিরোজ আলম স্বপন, রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। অসংখ্য দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

