স্টাফ রিপোর্টার : ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের শহীদ চত্বর থেকে বিশাল গণ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় শহীদ চত্বরে সমাবেশে মিলিত হয়। পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল ও পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি একরামুল হক এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রব। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারী আবু সালেহ মো. আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার মাওলানা জাকারিয়া, পৌর জামায়াতের সরকারি সেক্রেটারি এস এম ইদ্রিস আলী, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুর রহমান খান, মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের পাবনা শহর শাখার সাবেক সভাপতি ফিরোজ হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলে তাদের দোসরেরা দেশে রয়েছে। তারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই এসব দোসর থেকে সচেতন থাকতে হবে।
তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেন শহীদদের রক্তের বিনিময়ে আপনারা বড় বড় দায়িত্ব পালন করছেন, আপনাদের দায়িত্ব শহীদদের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে আপনারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। কর্মর্সূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

