স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় নানা নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পাবনা আরিফপুর সদর গোরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই যোদ্ধা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন পুলিশ সুপার মোরতোজা আলী খান, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেনসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
