সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল দুপুরে সুজানগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিজয় মিছিল বের করা হয়। স্থানীয় ডাক বাংলা এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে শত শত নেতা-কর্মীদের অংশ গ্রহণে বের হওয়া ওই মিছিলটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর বাজারের প্রধান সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব। পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শামসুর রহমান শমেজ, সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন মন্ডল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

