ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে গতকাল সকালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রিয়াংকা চক্রবর্তী, মেডিকেল অফিসার(এসআইএমও) ডা: রাশেদুল বাড়ি, প্রাণী সম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার খ.ম. জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং ইমামসহ প্রায় ২ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এই টিসিডি ক্যাম্পেইনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেডিকেল অফিসার (এসআইএমও) রাশেদুল বাড়ি। এই টিকাদান কর্মসূচী আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রত্যেক বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত হয়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেয়া হবে। এই টিকাদান কর্মসূচীতে যেন কোন সমস্যা না হয় সে জন্য উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ২৫ আগস্টের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষকদের সময় বেঁধে দেন। তিনি ইমামদেরকে প্রতি জুম্মায় খুৎবার সময় এই টিকা সম্পর্কে মুসল্লিদের অবহিত করতে ও মাইকে প্রচারের পরামর্শ দেন এবং বলেন আমি নিয়মিত এই টিকাদান কর্মসূচী তদারকি করবো। তিনি ফরিদপুর উপজেলায় এই টিকা ১০০% সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রিয়াংকা চক্রবর্তী বলেন, টাইফয়েড জ¦র বাংলাদেশে সংক্রমণ জনিত রোগের মধ্যে অন্যতম। সালমোনেলা টাইপি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ মূলক দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগের জীবনু শরীরে প্রবেশ করে। তিনি আরো বলেন, এই টিসিডি টিকা খুবই নিরাপদ ও কার্যকরী। বিশ^ব্যাপী এই টিকা মারাত্মক প্রতিক্রিয়া ছাড়াই লক্ষ লক্ষ শিশু গ্রহণ করেছে। বাংলাদেশে ব্যবহৃত টিসিডি টিকা বিশ^স্বাস্থ্য সংস্থা কর্তৃক যাচাইকৃত। টিসিডি দেওয়ার পর অন্যান্য ইপিআই টিকার মতোই সামান্য প্রতিক্রিয়াশীল। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

