স্টাফ রিপোর্টার : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক অধ্যাপক জওহরলাল বসাক তুলশীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা কর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন জেলা বি এন পির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল সরকারী এডওয়ার্ড কলেজ শাখার সহ-সভাপতি শরিফুল ইসলাম, সরকারী শহীদ বুলবুল কলেজ শাখার সাবেক সভাপতি গোলাম জাহিদ রূপমসহ অনেকে। বক্তারা বলেন, জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয়। তার উপর সন্ত্রাসী হামলা কোন ভাবে মেনে নেওয়া যায়না। ঘটনার পর দুইদিন পার হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। যা দুঃখজনক। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

