পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রজেক্ট শো প্রেজেন্টেশন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গ্যালারী-২ তে এই প্রজেক্ট শো প্রেজেন্টেশন প্রোগ্রামে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাধিক টিমে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খাঁন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, সহকারী ছাত্র উপদেষ্টা ইমরান হোসাইন, সংগঠনটির যুগ্ম আহবায়ক মীর মো: ওলিউল্লাহ, সদস্য সচিব সজীব প্রমাণিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

