সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের গাজনার বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১‘শটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, গাজনার বিলে বর্ষার নতুন পানি আসার পর পর কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা নদীর বিলের খয়রান, জোড়পুকুরিয়া এবং বদনপুরসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে পোনা মাছ নিধন করছিল। ওইদিন দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বিলের ওই সকল পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১‘শটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খান ও সুজানগর থানা পুলিশ। পরে জব্দকৃত জাল বিলপাড়ে পুড়িয়ে ফেলা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

