মহসীন মলি¬ক : বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে তাঁরাপুর গ্রামের দুই মসজিদের মুসুলি¬দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স এবং গুরুতর আহতদের বগুড়া, পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চাকলা ইউনিয়নের তাঁরাপুর এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলা পাল্টা হামলা চালায় এতে করে একটি মসজিদ ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত কয়েক বছর যাবদ তারাপুর গ্রামের ঈদের নামাজ ও মসজিদে মিলাদ কিয়াম নিয়ে দুই শ্রেনীর মুসল্ল¬ীদের মাঝে বিরোধ থাকে যার এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করেন। সম্পতি নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নিলে আরেকটি মসজিদের লোকজন একই গ্রামে দুটি মসজিদ নির্মাণের বিরোধিতা করেন।পরে বৃহস্পতিবার বারান্দা নির্মাণের কাজের জন্য গেলে অন্য পক্ষ বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের অন্তত ১০০-১৫০ জন লোকজন হাঁসুয়া, রামদা, টেটা, লাঠিসোটা, নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। বেড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ডা. তাহমিনা সুলতানা নীলা, জানান, চাকলা ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় ২০-২৫ জন চিকিৎসা নিতে এসেছিলো। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন, ৩ জন ভর্তি রয়েছে আর ৫ জন গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া ও পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা ঐ গ্রামে পূর্বে থেকেই। ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করি। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
