স্টাফ রিপোর্টার : জেলার স্বনামেখ্যাত কৃতি ফুটবলার ও প্রশিক্ষক জহুরুল ইসলাম রাশেদ ২৩ জুলাই বুধবার রাত আটটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। প্রতিদিনের মতো পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষ করে প্রিয় জায়গা চাঁদমারী মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন রাশেদ। প্রাণবন্ত আড্ডাচলাকালীন সময়ে হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাথে সাথে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাশেদ পাবনা সদর থানার হেমায়েতপুরের বিলপাড়া গ্রামের বাসিন্দা শহীদ মুক্তিযোদ্ধা রব্বেল সরদারের ছেলে। তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজন, ফুটবল মাঠের অসংখ্য বন্ধু খেলোয়াড় ও ছাত্র রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ক্রীড়াঙ্গনে। ১৯৮৪ সালে কিশোর রাশেদ শিক্ষার্থী স্পোর্টস ইন্সটিটিউট পাবনায় ভর্তি হন। ১৯৮৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অধ্যায়নের সুযোগ পান। পরের বছর ১৯৮৭ সালে কিশোর বিশ^কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় সুইডেন ডেনমার্ক ও নরওয়েতে। সে টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহন করে এবং গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে ব্রাজিলকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ে রাশেদের দেওয়া দুই গোল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে তিনি বিকেএসপি থেকে তিনি কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে ওই বছরেই তিনি ধানমন্ডি ক্লাবের পক্ষে খেলেছেন। সোহরাওয়ার্দী কাপ ও অনূর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টে পাবনা জেলা দলের বিষয়ে তাঁর অবদান অনন্য। বেশ কয়েক বছর ঢাকা মাঠে খেলার পর তিনি ফুটবল থেকে অবসর গ্রহন করেন। ২০২৪ সাল থেকে নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থী স্পোর্টস ইন্সটিটিউটের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল ২৪ জুলাই সকাল সাড়ে আটটায় খোদাইরপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে খোদাইরপুর গোরস্থানে দাফন হয়েছে। এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

