আটঘরিয়া প্রতিনিধি : পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে আটঘরিয়ায় মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ ও আটঘরিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি আটঘরিয়া উপজেলার শাখার সভাপতি আমিরুল ইসলাম, সচিব মিনারা সেলিম, সদস্য সুজন মাহমুদ। পরিচালনায় ছিলেন সাফল্য কিন্ডার গার্টেনের পরিচালক জাকারিয়া হোসেন, মোজাম্মেল হোসেন, আনোয়ার হোসেন, হাসিবুল ইসলাম সাগর, মোজাম্মেল হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, যে সময়ে কিন্ডারগার্টেন স্কুলগুলো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, ঠিক সেই সময় এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে। সরকারি বিদ্যালয়ের কিছু অযোগ্য কর্মকর্তার প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ তারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এটি নিছক ভয় ও ঈর্ষা থেকে উৎসারিত একটি পদক্ষেপ বলে উল্লেখ করেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

