ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজে ২০২৫ সালে এস এস সি পরীক্ষায় অ+ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ¦ আবুল কাশেম । বিশেষ অতিথি ছিলেন ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বর্ডির সদস্য রাজু ইসলাম ওলি, সামিউল ইসলাম, তাহেরা ফেরদৌস কেয়া, বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান আলতাব হোসেন ও সহকারী প্রধান শিক্ষক (অব:) আইয়ুব হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ আনিসুর রহমান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা), সিনিয়র শিক্ষক মাহফুজা খাতুন, শিক্ষক প্রতিনিধি মোবাশে^রা খাতুন (স্কুল শাখা)। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন আব্দুস সোবাহান। এ বছর যে সকল ছাত্রী পাশ করেছে এবং অ+ প্রাপ্ত হওয়ায় তাদের শুভেচ্ছা জানান ও ভবিষ্যতে সফলতা কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। যা ছাত্রীদের আগামীতে সফল হতে সহায়ক ভূমিকা রাখবে । ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য দেন ফাইরুস ফাতেমাসহ বেশ কিছু ছাত্রী। অ+ প্রাপ্ত ছাত্রীদের মাঝে সম্নাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল পাশকৃত শিক্ষার্থী অভিভাবকদের সম্নাননা প্রদান করা হয়। সবশেষে মাইলষ্টোন স্কুলের সহ সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করা হয় এবং ছাত্রীরা যেন তাদের জীবনে কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনতে পারে সেটি কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক নাহিদুর রহমান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

