স্টাফ রিপোর্টার : পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত সভাপতি ফোরকান রেজা বিশ^াস বাদশা বলছেন, ব্যবসায়ীরাই এ দেশের চালিকা শক্তি। সুষ্ঠু ব্যবসার মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব। দেশকে উন্নত করতে চাইলে ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারলে এই সোনার দেশ আবার ঘুরে দাড়াবে ইনশাল্লাহ। গতকাল বুধবার দুপুরে চেম্বার মিলনায়তনে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও পাবনার সর্বস্তরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় সভাপতির ভাষণে নবনির্বাচিত সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম ও পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম রাশেদ, পরিচালক মোহাম্মদ হারুন-অর রশিদ, পরিচালক শেখ রতন, পরিচালক ইমরুল হাসান রন্টি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আওকাত হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিকরুল ইসলাম সিন্টু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান দু:ঘটনায় শহীদরে প্রতি শ্রদ্ধ জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া আহতদের সুস্থতা কামনা করা হয়। পরে নবনির্বাচিত সকল পরিচালককে ফুল দিয়ে বরণ করেন ভিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দে ব্যবসা পরিচালনা করতে পারে সেই জন্য পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কাজ করবে। সকল ব্যবসায়ীদের কে সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান বক্তারা। চেম্বারের নব নির্বাচিত পরিচালকরা হলেন রবিউল ইসলাম রবি, গোলাম রব্বানী কামনা, এ কে এম মুসা, আলহাজ¦ জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, এইচ এম রেজাউন, তাজউদ্দীন মিলন, জাহিদ হোসেন জামিম, মাহমুদ হাসান জাহাঙ্গীর, ইমরুল হাসান রন্টি, অলিউল ইসলাম, হারুন অর রশিদ, লাইজু, সাইফুল আলম লিটন, ইফতখোর আলম মুন্না, কুতুব উদ্দিন শেখ সুইট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা মবিল এর ব্যবস্থাপনা পরচিালক আফজাল হোসনে রাজা, এর্সোট স্পশোলাইজড হাসপাতালের পরিচালক জালাল উদ্দীন, ব্যবসায়ী হাজী বাবলু, মের্সাস সাইদ রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসনে ডাবলুসহ পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন এর নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

