স্টাফ রিপোর্টার : এ যেনো একদম মধ্যশহরের প্রাণকেন্দ্রের ব্যস্ততম জায়গাতে নজরকাড়া মোটর সাইকেলের মেলা। শহরের প্রধান সড়কের এ প্লাজা মার্কেটের সামনে থেকে গতকাল দুুুুুুুুুুুুুুুুুুুুুুুপুর বেলা দেড়টায় ছবিটি তোলা হয়েছে। কি সুন্দরভাবে মোটর সাইকেলগুলো সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে। দেখে মনে হতে পারে মোটর সাইকেলের মেলা, দিনের পর দিন এভাবেই সড়কে মোটর সাইকেল রাখা হয়। ট্রাফিক বিভাগ বা আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে কিনা তা অবশ্য বলতে পারেনা কেউ। যে যার মতো মোটর সাইকেল এভাবেই রেখে দিনভর নানান কাজ সারেন, এতে ভোগান্তির শিকার হন পথচারীরা। পথচারীদের দুর্ভোগ দেখার যে কেউ নেই এ ছবি সে কথায় জানান দিচ্ছে, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কি এই মার্কেটের সামনে যাতায়াত আছে এ প্রশ্নটিও করেন ভূক্তভোগীরা। অবশ্য এই মোটর সাইকেলগুলোর মাথার ওপরে জেলা পুলিশের টাঙানো পার্কিং নিষেধ লেখাটি শব্দহীন ফেল ফেল করে তাকিয়ে আছে মোটর সাইকেলগুলোর দিকে। ভূক্তভোগী পথচারীরা এ বিষয়ে কঠোর হতে প্রশাসনের কাছে বীনিত অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

