আটঘরিয়া প্রতিনিধি : কলাপসিবল গেটের তালা কেঁটে মোটরসাইকেল চুরি হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আটঘরিয়ার শ্রীকান্তপুর গ্রামের অবসরপ্রাাপ্ত শিক্ষক সৈয়দ আহমেদ খানের বাড়িতে এঘটনা ঘটে। জানা গেছে, দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের মৃত আব্দুল রশিদ খানের ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমেদ খান৷ প্রতিদিনর ন্যায় তার ব্যবহৃত ডাউন মোটরসাইকেলটি বাড়ির সিঁড়ি ঘরের নিচে তালা মেরে রেখে দেয়। ভোরে ঘুম থেকে উঠে দেখে বাড়ির গ্রিল কেঁটে মোটরসাইকেলটি চুরি য়েছে। পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সৈয়দ আহমেদ খান বলেন, আমি সন্ধ্যার সময় মোটরসাইকেলটি আমার বাড়ির সিঁড়ি ঘরের নিচে রেখে মোটরসাইকেল ও কেঁচিগেট তালা মেরে রেখে ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম উঠে দেখি কেঁচি গেটের তাঁলা কাঁটা রয়েছে এবং আমার মোটরসাইকেলটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে আমি আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
