স্টাফ রিপোর্টার : ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার সংযোগ স্থাপন বন্ধের দাবিতে রোববার বিদ্যুৎ গ্রাহক পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি বিদ্যুৎ অফি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। এতে বলা হয় যে, অতি সম্প্রতি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার বিদ্যুৎ খাত কে ব্যাপক লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। কিন্তু গ্রাহক হিসেবে আমরা লুটপাটের এই ঋণের বোঝা বয়ে চলেছি। সম্প্রতি আপনার দপ্তর যুক্ত করতে যাচ্ছে ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার, এই মুহূর্তে যা জনগণের মরার উপর খারার ঘা। একটি প্রিপেইড সংযোগ মানে একজন গ্রাহকের বাড়তি বিদ্যুৎ বিলের চাপ। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি ৫০০ টাকা রিচার্জ করলে বিদুুুুুুুুুুুুুুুুুুুু্যুৎ অফিস বিভিন্ন খাত দেখিয়ে ৩০০/৩৫০ টাকা কর্তন করে নেবে (মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ভ্যাট, ইত্যাদি) বাবদ, মিটারে জমা থাকবে ২০০ টাকা। প্রিপেইড কার্ড রিচার্জ করতে গেলে কোন কারণে মিটার লক হয়ে গেলে বিদ্যুৎ অফিসকে টাকা জমা দিয়ে পুনরায় মিটার আনলক করতে হবে। ঈশ^রদী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন উপজেলার বিদ্যুৎ গ্রাহকগণ নেসকো লিঃ এর খামখেয়ালিপনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে দিয়েছে। তারা গ্রাহক হিসাবে এর তীব্র প্রতিবাদ জানান এবং ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার সংযোগ বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

