এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার জব্দ করেছে। গতকাল দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে এই জাহাজটি আটক করা হয়েছে। তিনি আরো বলেন, বিদেশী ট্যাঙ্কারের ক্যাপ্টেন এবং ক্রুসহ ১৭ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। জাহাজটিতে ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল। কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডরা উপসাগরে ১৫ লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল। পরে আইনি প্রক্রিয়ার জন্য ওই জাহাজগুলোকে বুশেহর বন্দরে স্থানান্তর করা হয়। ইরানি মিডিয়া অনুসারে, সি রেঞ্জার ও সালামা নামে জাহাজগুলোতে ২৫ জন বিদেশী ক্রু সদস্য ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

