স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, গত বছরের আজকের এইদিনে (১৬ জুলাই) উত্তরবঙ্গের গর্বিত সন্তান শহীদ আবু সাঈদের জীবনদানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদীদের মসনদে প্রথম পেরেক মেরেছিলা। পুরো দেশের মানুষ ফুঁসে উঠেছিল। দেশের পরিস্থিতি মুহুর্তেই পাল্টে যায়। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে। এই দেশের মানুষ আর ভারতের তাঁবেদার করতে চায় না। দেশ এখন মুক্ত স্বাদ গ্রহণ করছে। ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরা রক্ত দিয়ে দেশকে অন্য শিখড়ে পৌঁছে দিয়েছেন। দেশ গঠনের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করে গেছেন,তারই স্ত্রী আপোষহীন নেত্রী খালেদা জিয়া, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রবাসে রয়েছেন, তিনি দুখী মানুষের মুখে হাসি ফুটাবেন বলে দেশের আপামর জনগণ অপেক্ষা করছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সোনালী অধ্যায় রচিত হবে। কালোমেঘ নিরসন করে আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে দলমত সবাইকে আহবান জানাচ্ছি। যারা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করতে চেয়েছিলেন, ঐক্যের প্রতিক হিসেবে এক কাতারে আসার আহবান। আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। গতকাল বুধবার বিকালে জেলার ফরিদপুরের মুক্তমঞ্চে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান জাফির তুহিন তার বক্তব্যে বলেন, আমার প্রতি অল্প দিনে যে ভালোবাসা, সমর্থন দেখিয়েছেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি। আমি চিরদিন আপনাদের স্বরণ রাখবো। আমি ইতোমধ্যে চাটমোহরে বাড়ি নিয়েছি। আপনাদের সঙ্গে যাতে আমি বেশি সময় দিতে পারি সেই জন্য আরও দুটি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই আমার আপন ভাই হবেন। আমিও আপনাদের আপন ভাই হবো। এদিকে আমার কোন আপন ভাইবোন নাই, আপনারাই আপন ভাইবোন। যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের পাশে থাকব। অনেকে বিএনপি করার জন্য চাকুরী পায়নি, ব্যবসা করতে পারেনি। অনেক নির্যাতনের শিকার হয়েছেন। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বঞ্চিতদের পাশে দাঁড়াবো ও চাকরীর ব্যবস্থা করব। ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মামুনুর রশিদ খান, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল দাঈয়ান মঞ্জু, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা.আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

