নিজস্ব প্রতিনিধি : পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ইমপাওয়ারহার প্রজেক্টের সহযোগিতায় এবং বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে চাটমোহরে ডায়মন্ড হল অডিটোরিয়ামে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম গঠনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ মো: আজহারুল ইসলাম। প্রবীণ সাংবাদিক নাট্যকার এইচ, কে, এম আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রজেক্টের ডিষ্ট্রিক হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, ইমপাওয়ারহার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মনির হোসেন ও স্টাফ ল’ইয়ার আসমা উল হুসনা। সভায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ফ্যাসিলিলেটর জাহাঙ্গীর হোসেন। সভায় নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, বাল্য বিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে শাহিদা সুলতানা লিপিকে সভাপতি ও রেবেকা পারভীন স্বপ্নাকে সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

