জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গতকাল বুধবার যোহর নামাজ শেষে, শহীদ আবু সাঈদসহ ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন জুলাই বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। দোয়ায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান নতুন অ্যাকাডেমিক ভবনের সামনে বৃক্ষরোপণ এবং ক্যাফেটেরিয়ার কর্নারে শহীদ জাহিদ-নিলয়ের নামে বুক সেলফ উদ্বোধন করেন। বিকালে বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পাবনা সদরে শহীদ জাহাঙ্গীরের কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, আবু সাঈদের শাহাদাতবরণ একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। তার মৃত্যুটা ছিল স্ট্রাইকং পয়েন্ট। ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের ছেলেমেয়েরা সেদিন দাঁড়িয়েছিল। তিনি বলেন, আমরা এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে বিশ^াস করি। এটা হলো মূল ভিত্তি। মানুষের সাথে সৎ ব্যবহার ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ যাতে তাদের শহীদের মর্যাদা দেয়, সেই দোয়া আমাদের করতে হবে। অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। মানুষের অধিকারকে সমুন্নত রাখা এবং গরীর দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। বিশ^বিদ্যালয়কে একটি ভালো জায়গায় সকলের সহযোগিতায় আমরা নিতে পারবো। আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

