স্টাফ রিপোর্টার : সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকালে এ কর্মসূচি পালন করেন তারা, শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলেন রাজপথ। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান। সার্বিক পরিচালনায় ছিলেন সদস্য সচিব কোমল শেখ টিটু। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় প্রধান আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো। তারা আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়েছে, তেমনি স্বাধীনতাবিরোধী রাজাকার চক্র ও দুঃশাসনের বিরুদ্ধে এই আন্দোলন চলমান থাকবে। কোনো ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না। পরে সেখান থেকে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে কর্মসূচি শেষ করেন দলের নেতাকর্মীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

