অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত শনিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে নিজের অসুস্থতার কথা জানালেন অভিনেতা। জোভান জানান, মাইগ্রেন রয়েছে তার। আর অসুখটা নিয়ে ভুগছেনও বেশ। পোস্টে লেখেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন?’ ভোগান্তির কথা উল্লেখ করে জোভান লেখেন, ‘বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যাথা করে। এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যাথা করে।’ জোভান লেখেন, ‘মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে।’ সবশেষ জোভান লেখেন, ‘একটু এদিক সেদিক হলেই ব্যথা এসে হাজির! তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত! আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

