স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। শনিবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সমিতির সভাপতি মফিজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম শুভ। সভায় পুস্তক প্রকাশকদের মাঝে বক্তব্য দেন জহুরুল ইসলাম, আব্দুল মজিদ, নূরুল ইসলাম, সানোয়ার হোসেন প্রমূখ। সভায় জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ রক্ষায় পুস্তক প্রকাশনার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে গেছে। ভবিষ্যতে দেশের ব্যবসা বানিজ্য ও জাতীয় স্বার্থ রক্ষায় সকল ধরনের আধিপত্যবাদী ষড়যন্ত্র কঠোরভাবে দমন করার জন্য আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

