স্টাফ রিপোর্টার : চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিমাইচড়া,ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুর থেকে সন্ধ্যা ৬ টা পয়ন্ত চাটমোহর উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে ৪ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ৪ শত পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমানসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

