স্টাফ রিপোর্টার : দেশের প্রখ্যাত কবি ও শিশু সাহিত্যিক পাবনার কৃতি সন্তান কবি বন্দে আলী মিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বনমালী শিল্পকলা কেন্দ্র। তার স্মরণে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে অনুষ্ঠিত হয় কবি বন্দে আলী মিয়া স্মরণ সন্ধ্যা। বনমালীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানটির পৃষ্টপোষকতা করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। সেভিং ক্রিম কুল নিবেদিত এ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বনমালীর সাধারন সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ। আলোচনা পর্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও আলোচনা করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. আব্দুল হান্নান শেলী এবং কবি বন্দে আলী মিয়ার নাতি সাংস্কৃতিক কর্মী সাজ্জাদ হোসেন মঙ্গল। আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ আবুল কাশেম, শফিক উদ্দিন আহমেদ, পরজ চৌধুরী, ড. মো. হাবিবুল্লাহ, নমিতা রায়, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, দ্বীপ চৌধুরী, সুস্মিতা ঘোষ বৃষ্টি। সম্মেলক নৃত্য পরিবেশন করে সীমান্ত, নাহিয়ান ও ঝড়া। আবৃত্তি পরিবেশন করেন মাজেদা পারভীন, হাবিবুল্লাহ জোয়াদ্দার ও নমিতা রায়। সম্মেলক সঙ্গীত ও সম্মেলক নৃত্য পরিবেশন করে বনমালী শিল্পকলা কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন ওস্তাদ শফিক উদ্দিন আহমেদ ও নৃত্য পরিচালনায় ছিলেন আফরোজা সুলতানা ঝড়া। অসংখ্য দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

