মহসীন মল্লিক : পাবনার বেড়া উপজেলার নাকালিয়া মন্জুর কাদের ডিগ্রী কলেজে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্রেডের সকল স্তরের অংশিজনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব শামছুল হক। তিনি বলেন, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ওক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাস্তবমুখী শিক্ষা, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজের সংস্কার ত্বরান্বিত হয়। আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ব্রেডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্রেড প্রশংসা দাবিদার। ব্রেডের উপ-পরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রেডের বিভন্ন যুবদলের সদস্যরা তাদের অভিজ্ঞতা, শিখন ও সফলতা তুলে ধরেন। বিভিন্ন যুব দলের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন মনিকা- কৃষ্ণচূড়া দল, শ্রাবন্তী- যমুনা দল, তামিম- চলো এগিয়ে দল, সিনি খাতুন ও ইব্রাাহিম- টাইগার দল। এছাড়া কমিউনিটি থেকে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ বক্তব্য দেন নাছির উদ্দিন ময়নুল, নির্বাহী পরিচালক এসডি কে এস. আলেয়া ইয়াসমিন নির্বাহী পরিচালক উদ্দীপন মহিলা সমিতি, কোহিনুর বেগম নির্বাহী পরিচালক আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা, শ্রী জ্ঞানেন্দ্র মুরারী সভাপতি আদিবাসী সমিতি ভাঙ্গুড়া উপজেলা, ও ডাঃ দুলাল সরকার (সাবেক ওসি বালিয়াডাঙ্গী থানা, ঠাকুরগাও) ও সমাজ সেবক আদিবাসী কমিউনিটি। এছাড়া ব্রেডের পক্ষ থেকে বক্তব্য দেন ড. শরিফ আহমেদ চৌধুরি, গবেষণা সম্পাদক, জাকিয়া শিশির পরামর্শক ব্রেড এবং ড. নরেশ চন্দ্র মধু, পরামর্শক ব্রেড, ডাঃ আব্দুল হান্নান সভাপতি বেড়া প্রেসক্লাব। অনুষ্ঠানে ব্রেডের ৩০ বছরের যাত্রা ও সাফল্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ব্রেডের প্রকল্প সমন্বয়ক আশিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে চিকিৎসা সেবা ও সমাজ সেবায় অবদানের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়, ডাঃ আব্দুল হান্নান, সভাপতি বেড়া প্রেসক্লাব এবং সমাজ সেবায় অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় মরহুম ওয়ারেজ আনোয়ারকে। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া থেকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

