নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি তার বক্তব্যে, সকলকে নিজ নিজ জায়গা থেকে গণমানুষের কল্যাণে কাজ করে যাবার জন্য বীনিতভাবে আহবান জানান। ধর্মীয় মূল্যবোধের সাথে নিজেকে জড়িয়ে রেখে দেশ ও মানুষের মুক্তির কাতারে শামিল থাকতে সকলকে অনুরোধ জানান তিনি। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করে তুলতে ওলামা দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে কাজ করে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি। জেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং প্রাক্তন সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা চাঁদ, হেদায়েতুল্লাহ রানা, রাশিদুল ইসলাম, আব্দুল কাহার, শামীম আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদসহ ওলামা দলের নেতৃবৃন্দ। সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
