নিজস্ব প্রতিনিধি : আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় নিয়ে বিএনপির ৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মী সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় আগামী নির্বাচনে পাবনা-৫ আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, উত্তরাঞ্চলের কৃতি সন্তান প্রখ্যাত শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ^াস ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন বলেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা শিমুল বিশ^াসের গনমুখি বিভিন্ন উন্নয়ন কাজের কথা উল্লেখ করে তাকে জনগনের একজন শর্তহীন স্বার্থহীন অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। শহরের শালগাড়িয়া বাংলা বিড়ি পাড়ায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের আহবায়ক ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ সমন্বয়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপি নেতা এ্যাড. ময়নুল হোসেন। সঞ্চালনায় ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা আশরাফ প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৭ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোসাদ্দেক হোসেন চেংগিস, ৮ নং ওয়ার্ড বি এন পি র সাবেক সভাপতি হান্নান প্রামাণিক, ৭নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ, সমাজ প্রধান লিয়াকত আলী মন্টু, আব্দুল মাজেদ প্রামানিক, জেলা যুবদলের সদস্য রবিউল ইসলাম মুসাপ, শরিফুল ইসলাম লিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পারভেজ হোসেন, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন পিপুল, যুবনেতা রবিউল, রিয়েল, ছাত্রনেতা কর্ন প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

