স্টাফ রিপোর্টার : পাবনা ও সিরাজগঞ্জের শাহজাদপুর বাস মালিক-শ্রমিকদের দ্বন্দের জেরে ঢাকা-পাবনা রুটে ডাকা অনির্দিষ্টিকলের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ৪৫ ঘন্টা পর চলাচল শুরু হয়েছে বাস চলাচল। শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে পাবনা থেকে প্রথম বাস ছেড়ে যায় এবং কোনো অসুবিধা বা বাধা ছাড়াই শাহজাদপুর অতিক্রম করে পাবনার বাসগুলো। দুই জেলার জেলা প্রশাসকের প্রচেষ্টায় এ বাস চলাচল স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফিরেছে পাবনা ও ঢাকাগামী মানুষদের। পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে আমাদের ধর্মঘট চলছিলো। গতকাল (২৭ জুন) রাতে কেন্দ্রীয় শ্রমিক নেতা শিমুল বিশ^াস ও দুই জেলার জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের ডেকেছিলেন পাবনার জেলা প্রশাসক। সেখানে আমাদের সাথে বিস্তারিত আলাপ হয়। আমরা শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের অন্যায় ও অনিয়মের কথা জানিয়ে এর স্থায়ী সমাধান চাই। তৎক্ষনাৎ না হলেও দ্রুতই এর স্থায়ী সমাধান করা হবে, এমন আশ^াসে শনিবার সকাল ৬টায় আমরা বাস ছেড়েছি। স্বাভাবিকভাবেই বাসগুলো যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে অবশ্যই এর একটি সুষ্ঠু সমাধান হতে হবে। কেননা চাপের মুখে তারা এভাবে অনেকবার সব নিয়ম মেনে নিয়েছেন। কিন্তু পরে আবার তারা সেই ঝামেলাই করে। এর আগে শাহজাদপুরের বাস শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজিসহ মাঝে মাঝেই পাবনার বাস শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ ও বাস-মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠন। গত ২৫ জুন অপরাধ ছাড়াই পাবনার একজন শ্রমিককে মারধর করে শাহজাদপুরের বাস শ্রমিকরা। এছাড়া পাবনায় শাহাজাদপুরের বাস চলাচলের ক্ষেত্রে পাবনার মালিক ও শ্রমিক গ্রুপের কোনো নিয়ম মানে না তারা। অথচ পাবনার বাস ও শ্রমিকদের ওপর নির্যাতন চালায়। শাহাজাদপুর ছাড়া সড়কপথে পাবনা থেকে ঢাকা যাওয়ার কোনো বিকল্প সড়ক না থাকায় তারা এমন স্বেচ্ছাচারিতা ও নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
