স্টাফ রিপোর্টার : ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে পাবনার চাটমোহরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সহযোগিতায় এবং ও চলনবিল রক্ষায় আমরা এর আয়োজনে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বর থেকে একটি সাইকেল র্যালি বের হয়। সাইকেল র্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বর এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চলনবিল রক্ষায় আমরা এর আহবায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব খলিলুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, নয়াদিগন্ত প্রতিনিধি নুরুল ইসলাম, সাংবাদিক বকুল রহমান প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

