শামীম হাসান মিলন : চারশত বটবৃক্ষের চারাসহ হাজারো বিভিন্ন ফলমূলের চারা রোপণ করে নজির স্থাপন করা পাবনার ফরিদপুর উপজেলার ইদ্রিস আলী নামের এক বৃক্ষ প্রেমীকে সম্মাননা জানাল পাবনার চাটমোহরের বড়াল বিদ্যা নিকেতন স্কুল। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপ্রাদ্য নিয়ে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (২৮ জুন) সকাল ১১টায় চাটমোহর কুমারগাড়াস্থ স্কুল চত্ত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইদ্রিস আলীকে উত্তরীয় পড়িয়ে দিয়ে হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহযোগীতা। পরে বড়াল ট্রাস্টের সভাপতি স্থপতি ইকবাল হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াল বিদ্যা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক দিল আফরোজা বেগম, নাট্যজন আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক রকিবুর রহমান টুকুন, এসএম মাসুদ রানা, শামীম হাসান মিলন, পবিত্র তালুকদার, চারুশিল্পী মিলন রব, ডা. আতিকুর রহমান আতিক, সঞ্জিত চক্রবর্তী সোনা প্রমুখ। শেষে ছিলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিবেশ রক্ষার উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পাবনার ফরিদপুর উপজেলার চিথূলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় দর্জি ইদ্রিস আলী ব্যক্তি জীবনে অবিবাহিত। বয়সের ভারে আজ তিনি ন্যুব্জ। কর্ম জীবনের উপার্জনের বেশিরভাগ টাকা ব্যায় করে ফরিদপুর উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে ৪শ’ বট গাছের চারা লাগিয়েছেন। শুধু বট গাছের চারাই নয়, তার এলাকার বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন ফলমুলের চারা লাগিয়েছেন। পরিবেশ ও সমাজে অবদান রাখার জন্য তিনি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সম্মাননা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

