নিজস্ব প্রতিনিধি : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। গতকাল শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহরের জয়কালী মন্দির থেকে এবং এর কিছু সময় পরে ঐতিহ্যাবাহী রাধানগর রথঘর থেকে আলাদাভাবে দুটি রথযাত্রা বের করা হয়। রথযাত্রা দুটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ রথযাত্রায় অংশগ্রহণ করে রথ টেনে নিয়ে যান। রথযাত্রায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ কুমার ভদ্র, যুগ্ম সাধারন স¤পাদক অচিন্ত কুমার ঘোষ, আহবায়ক জয়কালীবাড়ি মন্দির শুভ সান্যাল, পৌর শাখার সাধারন স¤পাদক দিপঙ্কর সরকার জিতুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জেলার বিভিন্ন উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে নানা পসরা নিয়ে বসে গ্রামীণ মেলা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

