স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা, সদর ও পৌর শাখার সাথে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পদক কমল শেখ টিটুর পরিচালনায় গতকাল বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। এছাড়াও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দ্ল্লুাহ আল মাহমুদ মান্নান, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারনপাদক শহিদুল ইসলাম লালু, সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সনজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানাসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় তৃণমূল নেতা-কর্মীরা সংগঠনের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা ঘরে ও বাইরের সকল বাঁধা মোকাবেলা করে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী মানুষের মন জয়ের জন্য নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

