পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বিশ^বিদ্যায়ের প্রধান রাস্তার পাশে কাঠ বাদামের গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে বেশকিছু গাছ লাগানো হয়। মাসব্যাপী এই কর্মসূচিতে বৃক্ষরোপণ কমিটির লেআউটের মাধ্যমে পুরো ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ৭০ প্রজাতির দুর্লভ ঔষধি, বনজ, ফল ও ফুলের ১ হাজার গাছ লাগানো হবে। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বৃক্ষরোপণ শেষে বলেন, ‘বিশ^বিদ্যালয়ে পরিকল্পিতভাবে গাছ লাগানো শুরু হলো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য পুরো ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হবে। ফুল, ফল, বনজসহ সকল ধরনের বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির সাথে যারা জড়িত, তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের প্রতিটি স্তরে আমরা পরিবর্তন লক্ষ করছি। এই পরিবর্তনের জন্য আপনারা সবাই একসাথে কাজ করছেন এবং বিশ^বিদ্যালয়ের গুণগত পরিবর্তন হচ্ছে। এক সময় এই বিশ^বিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা বিশ^বিদ্যালয় হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল, ফলসহ বিভিন্ন ধরনের গাছ মাসব্যাপী বিশ^বিদ্যালয়ে লাগানো হবে। সারা দেশ থেকে নানা জাতের গাছের চারা সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো পরিকল্পিতভাবে লাগানো হবে। এই কাজের সাথে যারা জড়িত তিনি সবাইকে ধন্যবাদ জানান। বৃক্ষরোপণ উদ্বোধনী কর্মসূচি শেষে এস্টেট শাখার উপরেজিস্ট্রার মো. সুজা উদ্দিন সকলকে ধন্যবাদ জানান। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

